রাজধানীতে বেশ কয়েক স্থানে বাসে আগুন

by Fatih Work

রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে, অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জানা গেছে, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222