টঙ্গীতে চট ও প্লাস্টিকের গুদামে আগুন

by Fatih Work

গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় পাটের তৈরি চট ও প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। এতে ছয়টি গুদাম ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন
banner

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, আজ ভোর ৫ টা ৪৫ মিনিটে টঙ্গীর বউবাজার গরুর হাট এলাকায় পাট থেকে তৈরি চট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222