‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে’

by Abid

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ নোটিশটি ভুল সংবাদের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান , প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। কিন্তু কোন বিষয়ের লিফলেট বিতরণ করেছি, সেটা বলা হয়নি। আমি আমার প্রতীক বা দলের হয়ে প্রচার-প্রচারণা করিনি। আমি গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেছি। আর গণভোটের পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধির খেলাফ কোনো কাজ নয়। তার পরও আমি শোকজের জবাব দেব।

বিজ্ঞাপন
banner

একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এর আগে বুধবার নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।

নোটিশে মাওলানা মামুনুল হককে আগামী ১৭ জানুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধি পাঠিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222