আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৩ প্রার্থীকে পুনরায় ইসি শোকজ

by Fatih Work

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বিজ্ঞাপন
banner

চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদনবিহীন প্রচার চালানো থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরসমূহেও অনুলিপি পাঠানো হয়েছে।

ইসি জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও একই প্রার্থীকে শোকজ করেছিলেন ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222