একুশে ফেব্রুয়ারিতে আ.লীগ কার্যালয় উদ্বোধন

by Fatih Work

নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় খুলে উল্লাস করেছেন নেতাকর্মীরা।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তারা কার্যালয়ের কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন
banner

৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আবদুল আলিমের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লোহাগড়া থানার ওসি মো. আবদুর রহমান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222