চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূল: নবনির্বাচিত এমপির শৃঙ্খলাবদ্ধ পরিকল্পনা

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর সাথে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সভায় উপস্থিত কর্মকর্তারা উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নরসিংদী সদরকে আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নবনির্বাচিত এমপি তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন, যা স্থানীয় প্রশাসন ও এলাকার নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে খায়রুল কবির খোকনের নেতৃত্বে সদর উপজেলায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস-মুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ মেঘনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন এমপি। সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, “শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নরসিংদীসহ সমগ্র দেশে দুর্নীতি ও অনিয়ম নির্মূল করতে হবে। দেশের উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আমার দায়িত্ব হল ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হাতে পদক্ষেপ নেওয়া হবে। সদর উপজেলার উন্নয়নে সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “নরসিংদীতে পরিবেশ দূষণকারী বিভিন্ন ডাইং ফ্যাক্টরির কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ ধরনের বিষয়ে কঠোর নজর দেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, একে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান রিন্টু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, সাইফুল ইসলাম সোহেল ও মাহফুজুল ইসলাম, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি এড. উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল প্রমুখ।

সভায় উপজেলার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও জনগণের কল্যাণমূলক উদ্যোগকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222