বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম বাদশা

by Abid

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
banner

জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জামায়াতে ইসলামী ঘরানার) প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, আসনটিতে এবারের উপনির্বাচনে ৪৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে পুরো শহর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন নিশ্চিত করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222