বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের ৬টি জেলায় বজ্রপাতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়ার সাথে আকস্মিক এই বজ্রপাতে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন এবং বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে ১ জন করে প্রাণ হারিয়েছেন। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও অন্তত ২ জন।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের অধিকাংশই বিকেলে কালবৈশাখী ঝড়ের সময় মাঠে কাজ করছিলেন অথবা গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। বিশেষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জে একই এলাকায় ৩ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
টিএইচএ/
