নরসিংদীতে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং পুলিশের শটগানের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই রাতে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি বিশেষ আভিযানিক দল নরসিংদী মডেল থানাধীন কাউরিয়া পাড়ার ইউএমসি পরিত্যক্ত কলোনি সংলগ্ন জঙ্গল এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
banner

অভিযান চলাকালে ওই এলাকার একটি মাদকের স্পটে থাকা কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর ফেলে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। বস্তাটি তল্লাশি করে ভেতরে লুকানো একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং চার রাউন্ড পুলিশের শটগানের কার্তুজ পাওয়া যায়।

র‍্যাব প্রতিনিধিরা জানান, অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ আইনগত ব্যবস্থার অংশ হিসেবে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222