বাংলাদেশে এলেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী

by hsnalmahmud@gmail.com

চিফ রিপোর্টার:: উপমহাদেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী হাফিজাহুল্লাহ চার দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দিল্লি থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কওমি মাদ্রাসায় আয়োজিত একাধিক ধর্মীয় অনুষ্ঠান ও ইলমি সেমিনারে অংশ নেবেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য মাওলানা নাসীরুল্লাহ জানান, দেওবন্দের মুহতামিমের এই আগমন দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরকে ঘিরে আলেম-ওলামা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

আল্লামা আবুল কাসেম নোমানীর পূর্ণাঙ্গ সফরসূচি

৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার):

দুপুর ১২:৩৫ মি.: ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় আগমন।

বিকেল ও সন্ধ্যা: বিমানবন্দর থেকে সরাসরি জামিয়াতু ইব্রাহিম (সাইনবোর্ড) মাদরাসায় গমন, মধ্যাহ্নভোজ ও বিশ্রাম। বাদ মাগরিব উলামা ও তালবে ইলমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ।

রাতের অবস্থান: মুফতি জহিরুল ইসলামের বাসভবন।

৫ আগস্ট ২০২৬ (বুধবার):

সকাল ৯:০০ মি. – দুপুর ১:০০ টা: রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা।

দুপুর: জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদে (মিরপুর) মধ্যাহ্নভোজ ও বিশ্রাম।

দুপুর ৩:০০ টা: জামিয়া আরজাবাদে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত।

বাদ মাগরিব: মারকাজুল ফিকরিল ইসলামি বসুন্ধরায় ইসলাহি বয়ান।

৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার):

সকাল ১০:০০ টা: হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা।

দুপুর ১২:৩০ মি.: বগুড়া থেকে হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে যাত্রা।

দুপুর: আশরাফুল মাদারিস (যশোর)-এ মধ্যাহ্নভোজ ও আরাম।

কাবলাল আসর (আসরের পূর্বে): ‘তাহাফফুজে ফিকরে আকাবির’-এর বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান।

বাদ আসর: ঢাকায় প্রত্যাবর্তন।

রাত: উত্তরায় ‘উলামা ও আইম্মা কাউন্সিল’-এর উদ্যোগে আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহত।

রাতের অবস্থান: মুফতি জহিরুল ইসলামের বাসভবন।

৭ আগস্ট ২০২৬ (শুক্রবার):

জুমার নামাজ: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় ও জুমার বয়ান পেশ।

বিকেল ৪:৩০ মি.: ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা ও সফর সমাপ্তি।

শুক্রবার ভারতে প্রত্যাবর্তন

ইসলামি শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে বিশ্বজুড়ে সমাদৃত এই শীর্ষ আলেম সফর শেষে আগামী ৭ আগস্ট (শুক্রবার) ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222