বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

by Fatih Work

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, দেশটিকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

ইসহাক দার বলেন, পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে। আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। আমার ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতার মূল অংশীদার।

এ সময় গাজ্জায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মির ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ; বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারি শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222