বায়তুল মোকাররমে চলছে ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’

by Fatih Work

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলছে হিফজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই আয়োজন হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় হাফেজ, আলেম, কারী ও ধর্মপ্রাণ মানুষেরা।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মুফতী হুমায়ুন সাঈদ বলেন, আমরা চতুর্থ বারের মতো কুরআনের পাখিদের নিয়ে জাতীয়ভাবে এই আয়োজন করতে পেরে গর্ববোধ করছি। ইতোমধ্যে ‘হিফজুল কুরআন ফাউন্ডেশন’ বাংলাদেশের হাফেজদের বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222