বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

by Fatih Work

বিশ্ব ইজতেমা আয়োজনের নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সচিব এবং শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অপর পক্ষের ইজতেমা ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা দুই পর্বে করার ঘোষণা দিয়েছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222