বিশ্বকাপ জয়ের রাতে আলো কাড়ল লামিন ইয়ামালের ছোট ভাই

by Abid vs36

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয়ের পর নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে ইয়ামালের সাথে স্পেনের দ্বিতীয় স্টার জয়ের উল্লাসে মেতে উঠেছিল তার মাত্র তিন বছর বয়সী ছোট ভাই কেন। একই সাথে মাঠের তার প্রেমিকা ইনিস গার্সিয়ার সাথের কিছু মূহুর্ত বিশ্ব গণমাধ্যমের আকর্ষণের কেন্দ্রে এসেছে।

ফাইনালের এই স্মরণীয় রাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ইয়ামালের মা শিলা ইবানা। ছেলের ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনে তিনি ইয়ামালের ১৯ নম্বর জার্সি এবং তার নামাঙ্কিত বিশেষ ব্যাগ নিয়ে মাঠে আসেন। রেফারির শেষ বাঁশি বাজার পর ইয়ামালের ছোট ভাই কেন মাঠে নেমে বড় ভাইয়ের সাথে খেলায় মেতে ওঠে, যা ছিল এবারের আসরের অন্যতম সেরা অনিন্দ্য সুন্দর দৃশ্য। এক পর্যায়ে মাঠের নিরাপত্তাকর্মীর একটি বড় টুপি পরে কেনের দুষ্টুমি করার দৃশ্য ক্যামেরাবন্দী হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাই সম্পর্কে ইয়ামাল বলেন, আমার মাকে তার স্বপ্নের জীবন দেওয়া এবং ভাইকে খুশি দেখা ফুটবল কিংবা অন্য সবকিছুর চেয়ে বড়। আমার ছোট ভাই আমার কাছে আমার নিজের সন্তানের মতো।

বিজ্ঞাপন
banner

এই আসরটি ইয়ামালের জন্য এক বিশেষ রূপক অর্থও বহন করছিল। শৈশবে যার কোলে বসে ছবি তুলেছিলেন, সেই কিংবদন্তি লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষেই তাকে লড়তে হয়েছে ফাইনালে। ম্যাচ শেষে মেসিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরলেও মেসির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে ভোলেননি বার্সেলোনার এই তরুণ তুর্কি।

অন্যদিকে, মাঠের লড়াইয়ের পাশাপাশি ইয়ামালের প্রেমিকা ইনিস গার্সিয়ার উপস্থিতি ও উদযাপন ভক্তদের নজর কেড়েছে। বিশ্বকাপ চলাকালীন এক গোলের পর ইয়ামাল তার এই সাফল্য মা, প্রেমিকা ও বন্ধুদের উৎসর্গ করেছিলেন। গ্রিসে ছুটি কাটানোর সময় প্রথম ক্যামেরাবন্দী হওয়া এই জুটি সম্পর্কে ইনিস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হওয়ার পর তারা দীর্ঘদিন কথা বলেছেন এবং একে অপরকে খুব কাছ থেকে চেনেন। শৈশবে মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুটি আজ বিশ্বমঞ্চে মেসিকে হারিয়েই ট্রফি হাতে নতুন এক যুগের সূচনা করল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222