নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা এবং সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, কেন্দ্রীয় বিএনপি নেতা শাহান শা সোহেল, মিসেস ইসরাত ফরিদ, স্বাস্থ্যমন্ত্রীর পিএস মোকলেস আহমেদ, আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি খবিরুল ইসলাম বাবুল, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরতলা, জেলা বিএনপির সদস্য মাহফুজুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল ও প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পলাশ উপজেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট আয়েশা আক্তার চম্পা, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভানেত্রী শাহানা পারভীন, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি শরীফ মিয়া এবং গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী মুস্তাকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সামাজিক-পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা কর্মক্ষেত্রে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, এমন উদ্যোগ কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি প্রশাসনিক জনসেবার মান বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। দিনব্যাপী কর্মসূচিতে ছিল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও বিনোদনমূলক পরিবেশনা।
টিএইচএ/
