122
মেজর লিগ সকারে (MLS) লিওনেল মেসির দুই ম্যাচে গোল করতে না পারার দিনে ঘরের মাঠে বড় হার মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে শিকাগো ফায়ার ৫-৩ গোলে জয়লাভ করে। এই জয়ে ফলে ২০১৭ সালের পর প্রথমবারের মতো MLS প্লে-অফে জায়গা করে নিল শিকাগো।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় শিকাগো। ১১ মিনিটে হেড থেকে গোল করেন ডজে ড’অভিলা। ৩১ মিনিটে দ্রুত আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ৩৯ মিনিটে টমাস অবিলেস মায়ামির পক্ষে ব্যবধান কমান, তবে বিরতির ঠিক আগ মুহূর্তে রোমিনিগু কুয়ামে গোল করলে স্কোর দাঁড়ায় ৩-১।
দ্বিতীয়ার্ধে মায়ামি ফিরে আসে। ৫৭ এবং ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরে। কিন্তু শেষ দিকে আবারও ছন্দপতন ঘটে মায়ামির রক্ষণে। ৮০ মিনিটে জাস্টিন রেনল্ডস এবং ৮৩ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজের গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে শিকাগো ফায়ার।
হারার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন,
“স্পষ্টতই, ভুলটা আমার কৌশলগত পরিকল্পনায় ছিল। প্রথমার্ধে খেলোয়াড়দের সহায়তা করতে না পারায় আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি। এটি খেলোয়াড়দের কারণে হয়নি, বরং আমাদের প্রস্তাবিত ধারণা কাজ করেনি।”
এই জয়ের ফলে শিকাগো ফায়ার MLS প্লে-অফের ওয়াইল্ডকার্ড স্পটে উঠে আসে। অন্যদিকে, হারের কারণে মায়ামির সাপোর্টার্স শিল্ড জয়ের সম্ভাবনা কমে গেছে। ৩১ ম্যাচে ১৬ জয়ের সঙ্গে তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
টিএইচএ/