ইরানের ইতিহাস বলে, ইরানিরা আত্মসমর্পণ করে না: খামেনি

by Nur Alam Khan

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ‘ইরানের জনগণ এবং ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান, খামেনি নিজে নন।

বিজ্ঞাপন
banner

‘মার্কিন সামরিক হস্তক্ষেপের যেকোনো রূপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে,’ বিবৃতিতে বলা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222