নুরের ওপর আঘাত, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানি

by Nur Alam Khan

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নুরের ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র, সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এ্যানি বলেন, ৫ আগস্টের পর ১ বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় আছি? আমি তো দেখি না। কারণটা কি, সমস্যাটা কোথায়?

তিনি বলেন, হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গায়েবি মামলা দিয়ে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে, জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে খুন করেছে।

এনআর /

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222