যশোর শার্শায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদকের গণসংযোগ

by naymurbd1999@gmail.com

(বেনাপোল, যশোর প্রতিনিধি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ শেষে বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। তিনি আরও বলেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। সেই দফাগুলো বাস্তবায়নই হবে ভবিষ্যৎ সরকারের প্রধান লক্ষ্য।’

গণসংযোগে উপস্থিত ছিলেন— বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, কামরুজ্জামান মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222