বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী ৩ নেতা গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (০৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন
banner

তালেবুর রহমান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। আটকদের মধ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক (৬০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও পল্লবী থানা ৫ নং ওয়ার্ড ডি-ব্লক ইউনিটের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০) রয়েছেন।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিল। তারা আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় এসেছিল। তাদের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222