দায়িত্বরত পুলিশদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

by amirulislamluqman20@gmail.com

রাজনৈতিক উত্তেজনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ঢাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন
banner

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট ইনচার্জ বা টিম লিডারদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে টহল, চেকপোস্ট, মোবাইল টিম ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222