ভূমিকম্প আতঙ্ক, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

by amirulislamluqman20@gmail.com

রাজধানী ঢাকাসহ সারা দেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

উপাচার্য বলেন, আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ৩০ তারিখ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

এর আগে গতকাল শনিবার ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222