নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গারো পাহাড়ের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ময়মনসিংহ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্তে সুরক্ষা জোরদারে কঠোর অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। চোরাচালান রোধের পাশাপাশি অবৈধ অস্ত্র ও দুষ্কৃতিকারীরা যেন সীমান্ত এলাকা ব্যবহার না করতে পারে, সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নিয়মিতই চলছে অভিযান। গত এক বছরে বিভিন্ন অভিযানে সাড়ে সাতশ’ কোটি টাকার চোরাই পণ্য জব্দের পাশাপাশি আটক করা হয়েছে প্রায় চারশ’ আসামিকে।”

বিজ্ঞাপন
banner

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আগামী নির্বাচনে কেউ বলপ্রয়োগ বা অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচনের অঙ্গীকারে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222