রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, চকবাজারে ৩ তলা একটি আবাসিক ভবনের ৩য় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও ৩টি ইউনিট পৌঁছায়।
উল্লেখ্য, এর আগে বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এআইএল/
