বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের মধ্যে ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে ঈমান, আমল ও ইসলামী চেতনা জাগানোর এক মহান মাধ্যম হিসেবে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ ঈ.) বাদ আসর থেকে মাগুরার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ “মারকাযুল উলূম ছয়ঘরিয়া” মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মারকাযুল উলূম খুলনা ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতী গোলাম রহমান।
নসিহত পেশ করবেন :
_মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া সাহেব
খতীব, গাউসিয়া মার্কেট জামে মসজিদ, ঢাকা।
_মুফতী নূরুল ইসলাম নূরানী সাহেব
খতীব, বাইমাইল মিনার জামে মসজিদ, গাজীপুর।
_মুফতী ইউসুফ আজাদী সাহেব
খতীব, চুকনগর কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা।
দেশের সর্বস্তরের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান: ইসলামী দাওয়াতের এ ধারাকে আরও শক্তিশালী করতে উক্ত মাহফিলসহ দেশের প্রতিটি শহর ও গ্রাম-মহল্লায় বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজনে নিয়মিত সহযোগিতা করুন। এতে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, অন্যদিকে দেশে শান্তি, সৌহার্দ্য ও ঈমানী জাগরণ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করুন! আমীন।
হাআমা/
