জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উপদেষ্টা, শায়খুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.)–এর জীবন ও কর্ম স্মরণে আজ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ ৯ রমজান (২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বৃহস্পতিবার রাত ১০:০০টায় রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়াতুস সুনাহ মাদরাসার ‘সুনাহ অডিটোরিয়াম’-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী আ ফ ম আকরাম হুসাইন সর্বস্তরের মুসল্লী, উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকরা জানান, মুফতী গোলাম রহমান (রহ.)–এর ইলমী খেদমত, দ্বীনি অবদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে এবং তাঁর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হবে।
তারা আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তাআলা মরহুমের খেদমত কবুল করুন এবং আমাদের সবাইকে এ মাহফিলে অংশগ্রহণ করে উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আমীন।
হাআমা/
