জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার ‘খতমে বুখারী’ বৃহস্পতিবার

by hsnalmahmud@gmail.com

আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) প্রতিষ্ঠিত এবং মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া কর্তৃক পরিচালিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা দীর্ঘদিন ধরে কুরআন-হাদীসভিত্তিক সহীহ ইসলামী শিক্ষা ও যোগ্য আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টায় জামি’আর দাওরায়ে হাদীস বিভাগের সহীহ বুখারীর শেষ দরস উপলক্ষে ‘খতমে বুখারী’ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন
banner

সহীহ বুখারী হাদীসশাস্ত্রের অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। এই কিতাবের পাঠ সম্পন্ন করা একজন তালিবে ইলমের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও দ্বীনের সার্বিক দায়িত্ব পালনে হাদীস শিক্ষার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। খতমে বুখারী ও দুআ মাহফিলে সকল শ্রেণি-পেশার মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও অত্র জামি’আর পরিচালক মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222