হাদির ওপর গুলিবর্ষণ: হামলাকারীরা ভারতের আসামে আশ্রয় নিয়েছেন

by amirulislamluqman20@gmail.com

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন অনুসন্ধানী প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন
banner

সায়ের লিখেছেন, ‘ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।’

তিনি আরো লিখেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত‍্যাকারীরা ভারতে অবস্থান করছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222