পাটগ্রামে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা আটক

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে সারা দেশের ন্যায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

আটককৃতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. আজিবুল ইসলাম (৪২), বুড়িমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রাসেল ইসলাম (৫২), দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৫০), জোংড়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেব আলী (৪৪), জগতবেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাবিউল ইসলাম এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুলের আস্থাভাজন ‘বাঙালি আনা’ হোটেলের স্বত্বাধিকারী সুজন ইসলাম। আটককৃতরা সবাই একই উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ওসি নাজমুল হকের নেতৃত্বে বিশেষ অভিযানে সোমবার রাতে ৩ জন, মঙ্গলবার রাতে ২ জন ও বুধবার সকালে ১ জনসহ মোট ৬ জন আওয়ামী লীগ নেতাকে আটক করে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222