খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

by Abid

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ডভ্যানের চাপায় পড়ে গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশের এলাকায় দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নায়েক রুবেল। এ সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222