ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর ওপর টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়া কলেজ শিক্ষার্থীর ওপর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
banner

সমাবেশে বক্তারা বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যার ফলে টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার’ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মকবুল আহমেদ মারুফের ওপর টিকিট কালোবাজারিরা হামলা করে। প্রতিবাদী সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এতে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সাবের হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির, সরকারি কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষার্থী উদয় রেজা।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222