বিভাজন

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>

প্রাসাদে বসে খাও
প্রজাদের খাজনা
শপথ ভুলে বাজাও
নিজের‌ই বাজনা।

বিজ্ঞাপন
banner

গরিব মানুষ কাঁদে
অসহায় বস্তিতে
এসিতে ঘুমাও তুমি
কিভাবে স্বস্তিতে।

দুখী জনে সান্ত্বনা
কেউ তো দেয় না
অনাহারে রাত কাটে
খোঁজটা নেয় না।

পাজেরো গাড়ি চড়ে
রঙ্গিন গ্লাসে
জনগণ জানে সব
কে যায় কে আসে।

স্বাধীনতা এসেছে
সকলেরই চেষ্টায়
তবে কেন বিভাজন
প্রিয় এ দেশটায়।

মনে রেখো মনগড়া
চলা আর যাবে না
রাজপথে জনস্রোতে
নিস্তার পাবে না।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222