মিয়ানমার থেকে পালিয়ে এলো ৫৩ সশস্ত্র রোহিঙ্গা সদস্য

by amirulislamluqman20@gmail.com

মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জের ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্য এখনও পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন
banner

রবিবার সকাল ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী মধ্যে সংঘাতের জেরে ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত এবং কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র। নিহত শিশু আফনান (১০) একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, এখন পর্যন্ত ৫৩ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে। বিস্তারিত সন্ধ্যায় ব্রিফিং করা হবে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানান, মিয়ানমার থেকে ছোঁড়া গুলি এক বাংলাদেশি শিশু আহত হওয়ার পর আশঙ্কাজনক হওয়ায় মারা গেছে বলে প্রচার হয়। এতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেছে। পরে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222