সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খুলল বিসিবি

by Fatih Work

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিক বাস্তবতায় সাকিব আল হাসানের দেশে ফেরা এবং জাতীয় দলে অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান ঘটল।

বিজ্ঞাপন
banner

আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ড সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।’

জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় সাকিব বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ব্যস্ত সময় পার করছেন। বিসিবি স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হলেও বিদেশি লিগে সাকিবের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। আমজাদ হোসেন এই প্রসঙ্গে যোগ করেন, গ্লোবাল টুর্নামেন্টগুলোতে খেলার জন্য বোর্ড থেকে প্রয়োজন অনুযায়ী তাকে অনাপত্তিপত্র বা এনওসি প্রদান করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ারের পুনরায় শুরুর পথ যেমন প্রশস্ত হলো, তেমনি লাল-সবুজের জার্সিতে তাকে দেখার অপেক্ষায় থাকা ভক্তদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222