জাতীয় পার্টির বিপুল অংশ বিএনপিতে যোগ, নির্বাচনে সমর্থন জোরদার

by Fatih Work

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ পাঁচ শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

বিজ্ঞাপন
banner

যোগদানকারীরা বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোকে বিএনপির হয়ে কাজ করবেন এবং আগামী নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

বিএনপি প্রার্থী আবুল হোসেন খান বলেন, “জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মীর যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222