ড্রোন ও জাহাজে নজরদারি, সুষ্ঠু ভোটের আশ্বাস নৌ প্রধানের

by Fatih Work

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, “আগামী সংসদ নির্বাচন ও গণভোট কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। সে লক্ষ্যে সকল বাহিনী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উপকূল ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।”

তিনি বলেন, “ইতোমধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনগণ যেন নির্বিঘ্নে ও নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে।”

বিজ্ঞাপন
banner

রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের নিরাপত্তা কার্যক্রম, প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “শুধু ভোলা নয়, পুরো বাংলাদেশের উপকূলীয় এলাকার ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সকল ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি প্রশাসনের সকল বাহিনী একত্রে কাজ করছে, যাতে করে আমরা একটি নির্ভয়ের নির্বাচন উপহার দিতে পারি।”

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, ইউএনও, ওসি, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222