কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে মহিলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনএস রোডের একতারা মোড়ে মিছিলটি শেষ হয়।
জানা গেছে, কুষ্টিয়া সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে গণমিছিলের আয়োজন করেছে জেলা ও শহর জামায়াতের মহিলা বিভাগ।
সকাল ১০টা থেকে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন মহিলা বিভাগের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনএস রোডের একতারা মোড়ে এসে শেষ হয়। এতে কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করেন।
এমএআর/
