পটুয়াখালী-৪ নির্বাচনে বিএনপির পাশে গণঅধিকার পরিষদ

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রবিউল হাসান (ট্রাক) বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের প্রতি সমর্থন জানান এবং নিজে বিএনপির পক্ষে নির্বাচনি প্রচারে মাঠে নামার ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল হাসান বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ রাজপথে একসঙ্গে লড়াই করেছে। সেই রাজনৈতিক সহযাত্রার ধারাবাহিকতায় এবং কলাপাড়া–রাঙ্গাবালী জনপদের উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যতের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি আরও বলেন, “পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন দেওয়া হচ্ছে, তার পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌহার্দ্যের প্রতিদান হিসেবেই পটুয়াখালী-৪ আসনে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।”

এসময় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেন, “রবিউল হাসানের এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী শক্তির ঐক্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।” তিনি রবিউল হাসানসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

একই সংবাদ সম্মেলনে, ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানও শতাধিক নেতাকর্মী নিয়ে এ বি এম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222