টাকা না দেওয়ায় সিলেটে মসজিদের নির্মাণ বন্ধ, মুসল্লিদের ভোগান্তি

by Nur Alam Khan

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ ব্যাংকে মসজিদের জমাকৃত অর্থ প্রদান না করার কারণে বন্ধ রয়েছে। গত ১১ জানুয়ারি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও অর্থ সংকটে নির্মাণ কাজ এগোতে পারছে না।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড (এস আইবিএল) দক্ষিণ সুরমা চন্ডিপুল শাখায় মসজিদের পুনর্নির্মাণের জন্য যৌথ তিন স্বাক্ষরের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের অর্থ পাঠানো হলেও ব্যাংক চাহিদা অনুযায়ী টাকা প্রদান করছে না। বর্তমানে ব্যাংক শাখা প্রতিমাসে সীমিত পরিমাণ টাকা দেয়ার শর্ত দিচ্ছে, যা দিয়ে নির্মাণ কাজ চালানো সম্ভব নয়।

বিজ্ঞাপন
banner

মসজিদ কমিটি এবং গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, পুরনো মসজিদ ভেঙে ফেলা হওয়ায় মুসল্লিরা অস্থায়ী স্থানে নামাজ আদায় করছেন। শীঘ্রই বৃষ্টির মৌসুম শুরু হলে তারা আরও কঠিন ভোগান্তির মুখোমুখি হবেন।

৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর মসজিদে অনুষ্ঠিত এক সভায় ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত অর্থ উত্তোলনের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। মুসল্লিরা জানিয়েছেন, “অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা জমা আছে, অথচ ব্যাংক এখন সীমিত পরিমাণই দেবে। এমন উদাসীনতা আমাদের হতাশ করেছে।”

নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে মুসল্লিদের দৈনন্দিন নামাজ এবং সম্প্রদায়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222