জামালপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে অর্থদণ্ড

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করার পরও অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বিএনপির প্রার্থী বাবুলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জামালপুর–৩ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী মাদারগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জাকির হোসাইন নামে একজন ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক দুটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রঙিন পোস্টার ব্যবহার করেছেন, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

এমন অভিযোগের প্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222