গাইবান্ধায় জামায়াতের দাপট! ৫ আসনের ৪টিতে জয়

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

ঘোষিত ফলাফল অনুযায়ী—

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মাজেদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী আবুল কাওছার মোহাম্মাদ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মইনুল সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম কায়সার লিংকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহিম সরকার, যিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৭৩৮ ভোট।

এছাড়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222