আল্লাহর নূরের আলো

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>>

যেথায় খুশি যাবো না
যা ইচ্ছা খাবো না।
ভালো কাজের বদলে
করতালি চাবো না।

বিজ্ঞাপন
banner

সুযোগ পেলেই অন্যকে
পায়ে ল্যাং দেবো না।
আগ বাড়িয়ে কারো হক
জুলুম করে নেবো না।

ওয়াদা ভঙ্গ করব না
সৎ মুমিন মুসলমান
হৃদয়জুড়ে রয়েছে যে
রবের ওপর ঈমান।

বিশ্ব মুসলিম ভাই ভাই
মিলে চলি একসাথে।
আল্লাহর নূরের আলো
অবিরাম দিনে রাতে।

কুরআন আর হাদিসের
সত্য দিতে ছড়িয়ে
প্রয়োজনে বুক পেতে
খুন দেবো ঝরিয়ে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222