আদালতের নিষেধ উপেক্ষা, ৩ জন গ্রেপ্তার মার্কেট দখলের ঘটনায়

by Fatih Work

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)।

রোববার সকালে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায়। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি করেন।

বিজ্ঞাপন
banner

মার্কেট মালিক ও ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি জানান, উপজেলার সান্তাহার মেইন রোডে ‘মেসার্স সপ্তভা শাড়ী বিতান’ নামে তার এবং ‘নিবিড় বস্ত্র বিতান’ নামে তার চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলিতভাবে প্রতিষ্ঠান দুটি সহ পুরো মার্কেট দখলের চেষ্টা চালাচ্ছিলেন।

এ অবস্থায় আব্দুল্লাহ আল কাফি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ১৯ ফেব্রুয়ারি বিচারক মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এরপরও, ১৪৪ ধারা অমান্য করে শনিবার সকালে আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মার্কেট দখলের চেষ্টা করেন। ওই দিন বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, “মার্কেটে ১৪৪ ধারা জারি থাকায় তা অমান্য করে দখলের চেষ্টা করায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222