ঢাকাগামী ট্রাকে ৩ কোটি টাকার মাদক, আটক ১

by Fatih Work

সিরাজগঞ্জে প্রায় ৩ কোটি টাকার হেরোইন জব্দ করেছে র‌্যাব। যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ একটি ট্রাক আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটিরও বেশি। এ সময় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেনের ছেলে বলে জানা গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আহসান হাবিব।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে মেজর আহসান হাবিব জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি মাদকের চালানের তথ্যের ভিত্তিতে রোববার রাতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ইসমাইল হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222