নগদ-বিকাশে ভয়েস স্ক্যাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে দম্পতি গ্রেফতার

by Fatih Work

চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতারণা মামলায় ২১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে Criminal Investigation Department (CID) Bangladesh। সোমবার সকালে রাজশাহী নগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) এবং তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।

বিজ্ঞাপন
banner

সিআইডি পরিদর্শক রোজাউল করিম জানান, প্রতারক চক্রটি প্রথমে ভিক্ষুকদের খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে তাদের সিমকার্ড সংগ্রহ করতো। পরে সেই সিম দিয়ে নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট খোলা হতো। ভিক্ষুকদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে পিনকোডসহ সিমকার্ড নিয়ে নেওয়া হতো।

এসব নম্বর ব্যবহার করে প্রতারকরা আত্মীয়-স্বজন অসুস্থ—এমন গল্প বলে টার্গেট ব্যক্তিদের কাছে ফোন করতো। কণ্ঠস্বর নকল করে বিশ্বাস অর্জন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো তারা।

সিআইডি জানায়, গোমস্তাপুর থানায় দায়ের হওয়া একটি আত্মসাতের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই দম্পতিকে শনাক্ত ও আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানিয়েছে সিআইডি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222