৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ ফ্যামেলি কার্ড: এমপি জাহান্দার আলী মিয়া

by Fatih Work

ঈদের আগেই সাধারণ মানুষ ফ্যামেলি কার্ড হাতে পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “নির্বাচনের আগে সরকার ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা দিয়েছিল। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার মধ্যেও এ উদ্যোগের কথা উল্লেখ রয়েছে। এরই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে দেশের আটটি বিভাগের ১৪টি উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলায় একটি উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।”

এমপি জাহান্দার আলী মিয়া বলেন, “সরকার চায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। দলীয় প্রভাবমুক্ত রেখে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনলাইনে কার্ড বিতরণ করা হবে।” অতীতে বিভিন্ন ভাতা ও সহায়তা কর্মসূচি নিয়ে যে সমালোচনা হয়েছে, তা থেকে বেরিয়ে আসতেই এই ডিজিটাল ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক। উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।

এ সময় রাজৈর উপজেলা বিএনপি ও মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222