নাটোরে দীর্ঘ ১৩ বছর পর হত্যাকাণ্ডের ন্যায়বিচার

by Fatih Work

নাটোরে কলেজছাত্র হত্যার ১৩ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় দেন। রায়ে অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

নিহত কলেজছাত্র কাহার সিংড়া উপজেলার বড়গ্রামের বাসিন্দা, মাদরাসা শিক্ষক মো. আব্দুর রশিদের একমাত্র ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা ও মিজানুর রহমান মিন্টু একই গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মজিদ মণ্ডল ও মৃত ফজলার রহমানের ছেলে।

বিজ্ঞাপন
banner

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর বাড়ি থেকে বন্ধুরা কাহারকে ডেকে নিয়ে যায়। পরদিন পাশের মাঠের ফসলি জমিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতপ্রাপ্ত ও শ্বাসরোধ করে হত্যা করা কাহারের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতা চারজনকে আসামি করে সিংড়া থানায় পরদিন হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা ধরা পড়েনি। পরে অধিকতর তদন্তে পুলিশ জানতে পারে, নিহত কলেজছাত্রের প্রেমিকার একই গ্রামের মাসুদ রানার সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরও কাহার সেই মেয়ের সাথে ফোনে যোগাযোগ করতো এবং কথোপকথন রেকর্ড করে অন্যদের দেখাতো। মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে কাহারকে রেকর্ড বন্ধ করার অনুরোধ করলে কাহার রেকর্ডগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা তার বন্ধু মিজানুর রহমান মিন্টুকে সাথে নিয়ে কাহারকে হত্যা করে।

আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। রায়ের পর তাৎক্ষনিকভাবে বাদী আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, “দুই হত্যাকারী আদালতে আমার ছেলেকে হত্যার কথা স্বীকার করায় আমি আশা করেছিলাম হত্যাকারীদের ফাঁসি হবে। ফাঁসির আদেশ না হওয়ায় আমি হতাশ।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222