ভাওয়াল মির্জাপুরে জঙ্গলে রহস্যজনক মরদেহ উদ্ধার

by Fatih Work

গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে একদল কিশোর অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা জানান, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ পান। পরে সামনে এগিয়ে গিয়ে মাটিচাপা অবস্থায় লাশটি দেখতে পান। শিয়াল বা অন্য কোনো প্রাণী মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মাটিচাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222