ভূমিসংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করে জনগণের ভোগান্তি কমাতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, “ভূমি মন্ত্রণালয় আধুনিকায়নের মূল লক্ষ্য সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিভিন্ন ধাপে ঘুরতে গিয়ে মানুষ যে ভোগান্তির মধ্যে পড়েন, তা নিরসনের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে একজন সেবাপ্রার্থী একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হবে না; কেন্দ্রেই অভিযোগ বা আবেদন জানানো ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে।”
এমএআর/
