দরিদ্রের খাদ্যনিরাপত্তায় সরকারের বিশেষ উদ্যোগ

by Fatih Work

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “হালাল প্রাণিজ প্রোটিন—মাংস, দুধ ও ডিম—সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রতিমন্ত্রী বলেন, “রমজান মাসে প্রাণিজ পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দরিদ্র পরিবারের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়। সেই চাপ লাঘব করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে, যাতে সবাই ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে।”

তিনি আরও জানান, উপজেলা জুড়ে নির্দিষ্ট স্থানে অস্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়ে এসব কেন্দ্রে পণ্য বিক্রি করা হবে এবং এ কার্যক্রম ২৭ রমজান পর্যন্ত চলমান থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222